Friday, November 27, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
Honda Alpha EV আসছে, এক চার্জে চলতে পারে ৫০০ কিলোমিটার!সরকারি ভাবে জমি রেজিস্ট্রি কোন খাতে কত টাকা দিতে হয়?কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ শুরু ২ ডিসেম্বর, পাবেন যেসব এলাকার কৃষকজাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকাজমির ওয়ারিশ সনদ করতে কোথায় যাবেন, কী লাগবে?হোন্ডা এসপি১৬০ নাকি শাইন ১০০, আপনার জন্য কোনটি সেরা?বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিনকৃষি খাতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
শিক্ষা ও চাকরি

জুনিয়র বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের নতুন নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

Daily Morning Times ডেস্ক Published: November 27, 2026, 11:22 PM

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

শিক্ষা বোর্ডের নির্দেশনায় অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো—এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস ও এফএক্স-৯৯১সিডব্লিউ।

আগামী ৮ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। সে অনুযায়ী, সকাল সাড়ে ৯টার মধ্যে আসন গ্রহণ করতে হবে।

এদিকে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার পাশাপাশি পরীক্ষার হলে অনুমোদিত মডেলের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *