পঞ্চগড়ে মানব পাচারের অভিযোগে একজন আটক
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সদর উপজেলায় অভিযান চালিয়ে মানব পাচারের অভিযোগে মোঃ জুলফিকার আলী জুয়েল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ২৮ নভেম্বর রাত ৯টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর মাগুরমারী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৭৪৪/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক জুলফিকার আলী জুয়েল পঞ্চগড় সদর উপজেলার আবালুপাড়া গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


