Friday, November 27, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআরফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহে নতুন নির্দেশনাএক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?জুমার দিনে কোন আমল করলে মিলবে বিশেষ সওয়াব?মার্কিন নিষেধাজ্ঞার ধাক্কা, চার দেশে সার্ভার পাঠানো বন্ধ করছে এনভিডিয়াহজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রীআজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
জাতীয়

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, পাবেন যারা

Daily Morning Times ডেস্ক Published: November 27, 2026, 2:46 PM

দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হবে। এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইসাইকেল পাওয়ার সুযোগ পাবে।

বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতে তিনি সেগুলো চালিয়ে পরখ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। সেগুলোর মান ও ব্যবহারিক দিক পরীক্ষা করে দেখেন তিনি।

উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে। অর্থাৎ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি থেকে তিনজন করে শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানানো হয়েছে।

বাইসাইকেলের মান যাচাইয়ের সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *