Wednesday, November 25, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে?সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহজীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির একটি ইউনিট, বাড়বে কি লোডশেডিং?স্বর্ণের দামে ফের বড় পতনডাউনলোড স্পিড বেশি কিন্তু আপলোড কম কেন? সমাধান জানুনGPON ও EPON-এর পার্থক্য কী? কোন ব্রডব্যান্ড প্রযুক্তি ভালো?ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ফকির কমিটি সভাপতি, অমান্য করলে জরিমানা
শিক্ষা ও চাকরি

শুধু সনদ দিলেই হবে না, বিশ্ববিদ্যালয়কে হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

Daily Morning Times ডেস্ক Published: November 25, 2026, 8:43 PM

বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং জ্ঞানচর্চা, গবেষণা ও দক্ষতা বিকাশের উৎকর্ষের কেন্দ্র হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্য অর্জিত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আসবেন।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বিগ ডাটা এবং রোবোটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *