Wednesday, November 25, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে?সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহজীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির একটি ইউনিট, বাড়বে কি লোডশেডিং?স্বর্ণের দামে ফের বড় পতনডাউনলোড স্পিড বেশি কিন্তু আপলোড কম কেন? সমাধান জানুনGPON ও EPON-এর পার্থক্য কী? কোন ব্রডব্যান্ড প্রযুক্তি ভালো?ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ফকির কমিটি সভাপতি, অমান্য করলে জরিমানা
জাতীয়

শিশুদের চিকিৎসায় বড় উদ্যোগ, একসঙ্গে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল

Daily Morning Times ডেস্ক Published: November 25, 2026, 8:11 PM

চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে একসঙ্গে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদের মধ্যে রয়েছে উপপরিচালক ৫টি, সহকারী পরিচালক ৫টি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি, আবাসিক চিকিৎসক ১০টি, আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার ৫টি এবং মেডিকেল অফিসার ৩২৫টি পদ। এ ছাড়া সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের চিকিৎসক ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগে ২০টি পদ রাখা হয়েছে।

হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা মাথায় রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো তৈরি করা হয়েছে। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

গত ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলেন। এরপরই হাসপাতালগুলো চালুর প্রস্তুতি জোরদার করা হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগে নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করা হবে।

হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে নবজাতকের জন্য ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, বহনযোগ্য এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় এসব যন্ত্রপাতি ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

সূত্রঃ বাসস

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *