Sunday, November 22, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্সএনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়াচাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনাপাকিস্তানে কমল পেট্রোলের দামশীতের ছোঁয়ায় বদলে যাচ্ছে নোবিপ্রবি, ক্যাম্পাসজুড়ে অন্যরকম আমেজরিয়াদ লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির
আন্তর্জাতিক

রিয়াদ লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির

Daily Morning Times ডেস্ক Published: November 22, 2026, 2:31 AM

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার (২১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে সৌদি রাজধানী লক্ষ্য করে এটি দ্বিতীয় হামলার ঘটনা বলে জানিয়েছে রয়টার্স।

রিয়াদের আকাশে ধোঁয়ার রেখা ফেলে একটি ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখেছেন রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী। এর কিছুক্ষণ পর বিকট বিস্ফোরণের শব্দও শোনা যায়। তবে ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রিয়াদের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে হামলার ঘটনা ঘটে। ভবনটি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর। ওই হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। এর কয়েক দিনের মধ্যেই রাজধানী লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

রিয়াদে হামলার আগে শুক্রবার (২০ নভেম্বর) ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের হুদাইদাহ বন্দরের সামরিক স্থাপনা এবং রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানো হয়েছে। সানায় সাতটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করেছে জোট। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণব্যবস্থার কাঠামো তৈরি ও সংযোজনের ছয়টি কর্মশালাও ছিল।

জোটের এই অভিযানের পর সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দেয় হুথিরা। সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি দেশটির আকাশসীমা এড়িয়ে চলতে বিমান সংস্থাগুলোকে সতর্ক করে গোষ্ঠীটি। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলা চালানোর দাবিও করেছে তারা।

এদিকে ইয়েমেনের সরকারি সেনাবাহিনী জানিয়েছে, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের আওতায় বিভিন্ন রণাঙ্গনে ৮৫৪টি বিমান, কামান, ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। এতে ১৯৩ জন হুথি কমান্ডার ও যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। পাশাপাশি ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তারা।

ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নাজিলি জানান, এসব অভিযানের মধ্যে ৩১টি বিমান হামলা, ৬৮৭টি কামান হামলা, ৯১টি ড্রোন হামলা এবং রকেট লঞ্চার ব্যবহার করে ৪৫টি হামলা চালানো হয়েছে। আল-জাওফ, মারিব, তাইজ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তবে হতাহত ও সামরিক ক্ষয়ক্ষতির এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইয়েমেনের সরকারি বাহিনী গত ৫ অক্টোবর হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে। দেশটিতে সংঘাতের সূচনা ২০১৪ সালের সেপ্টেম্বরে, যখন হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।

দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত ২০২২ সালে অনেকটা অচলাবস্থায় পৌঁছালেও চলতি বছরের জুলাই থেকে নতুন করে তীব্রতা বাড়ে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও পাল্টা বিমান হামলায় সৌদি আরব-ইয়েমেন সীমান্তের উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে ইয়েমেনের মানবিক সংকট এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স,

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *