রাশিয়ার কামচাটকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় দুপুর ১টা ১৫ মিনিটে কামচাটকা অঞ্চলের ইয়েলিজোভো এলাকার কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
সংস্থাটির প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৮৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৫৩ দশমিক ৭২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৫৮ দশমিক ০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল গভীর হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ ছাড়া এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।


