Monday, November 23, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারেরএইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবেবিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানাশিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধিলিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘএনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছেকিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযানমাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে
সারাদেশ

রাতের মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ

Daily Morning Times ডেস্ক Published: November 22, 2026, 3:00 PM

সিলেট মহানগর এলাকায় রাতের বেলায় মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (২১ নভেম্বর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সরওয়ার মুর্শেদ শামীম। নির্দেশনাটি ২১ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল করা যাবে না। তবে জরুরি প্রয়োজনে ওই সময়ে যাতায়াত করতে হলে মোটরসাইকেলের হালনাগাদ প্রয়োজনীয় কাগজপত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *