Thursday, November 26, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটিফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসীঅনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবেশেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকাভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণাপুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারনতুন Benda Dark Flag 600 Ultra EC: নিজে থেকেই নিচু হবে বাইক!ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ
অর্থনীতি

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণপ্রাপ্তদের তালিকা প্রকাশ

Daily Morning Times ডেস্ক Published: November 27, 2026, 12:50 AM

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার কর্মসূচিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে এসব উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত ব্যক্তিরা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় নিজেদের নাম দেখতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়। ‘উদ্যোগ’ নামের এ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। প্রতিটি জেলার আটটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার জন্য এখনো আবেদন গ্রহণ চলছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।

এ কর্মসূচির মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা ও সম্প্রসারণে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম ধাপে নির্বাচিতদের তালিকা প্রকাশের পাশাপাশি দেশের অন্য জেলাগুলোতেও আবেদন গ্রহণ অব্যাহত রয়েছে।

নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *