Friday, November 27, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য ফাঁসমার্কিন নিষেধাজ্ঞায় চীনের এআই খাতে ধাক্কা, পিছিয়ে যাচ্ছে নতুন মডেল৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকারকুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্পসারাদেশে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিসদুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআরফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহে নতুন নির্দেশনা
রাজনীতি

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য ফাঁস

Daily Morning Times ডেস্ক Published: November 27, 2026, 8:00 PM

ডিসেম্বর ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য সামনে এসেছে। যানবাহনে অগ্নিসংযোগ, লগি-বৈঠার মহড়া, সংখ্যালঘু ব্যবসায়ীদের লক্ষ্য করে হামলা এবং অর্থের জোগানসহ বিভিন্ন বিষয় নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা ও সাইবার নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ বাহিনীর ভেতরে থেকে তথ্য পাচার ও গোপনে সহযোগিতার অভিযোগে কয়েকজন কর্মকর্তাকে শনাক্ত করে নজরদারির আওতায় আনা হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান ও মো. রকিবুল হাসানকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বৃহস্পতিবার জানান, ওই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে। সন্দেহভাজন অন্য পুলিশ সদস্যদের চলাফেরা ও কর্মকাণ্ডের ওপরও নজরদারি চলছে বলে জানান তিনি।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে লগি-বৈঠার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পরিকল্পনার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতেও সাইবার নজরদারি জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল হামলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দিতে দেশের বাইরে থাকা কিছু নেতা হুন্ডি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। দেশে থাকা সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করেও অর্থ সংগ্রহের তথ্য পাওয়া গেছে বলে সূত্রের দাবি।

গোয়েন্দা সূত্রের দাবি, মাঠপর্যায়ে কর্মীর ঘাটতি পূরণে অর্থের বিনিময়ে মাদকসেবী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করার চেষ্টা চলছে। তাদের দিয়ে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার পরিকল্পনার তথ্যও পাওয়া গেছে।

সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলো বিশ্লেষণ করে গোয়েন্দারা দাবি করেছেন, আগুন দেওয়া কিছু যানবাহনের মালিক আওয়ামী লীগের নেতা বা তাঁদের ঘনিষ্ঠজনেরা। পুরোনো এসব গাড়ির মূল্যবান ইঞ্জিন ও যন্ত্রাংশ খুলে রেখে শুধু পরিত্যক্ত কাঠামোয় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এর উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি ও সরকারকে রাজনৈতিক চাপে রাখা বলে ধারণা করা হচ্ছে।

সাভার ও আশুলিয়ার জিরাবো এলাকায় এক অভিযানে বিপুল পরিমাণ লগি-বৈঠাসহ ১৭ জনকে আটক করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে একটি নির্দিষ্ট স্থান থেকে এসব লগি-বৈঠা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের তথ্য পাওয়া গেছে বলে গোয়েন্দা সূত্রের দাবি।

সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ী ও তাঁদের প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগও সামনে এসেছে। গোয়েন্দা সূত্রের ভাষ্য, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের ওপর দায় চাপানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হতে পারে। এ কারণে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পাহারা ও নজরদারি বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি থানা এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ী, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি পুলিশি টহল, চেকপোস্ট ও সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে। সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা ঠেকাতে তাঁরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো চক্র শনাক্তে সাইবার ইউনিট সার্বক্ষণিক কাজ করছে। সূত্র: দৈনিক যুগান্তর ।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *