Monday, November 23, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরানিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরানস্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররাচিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টারইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯Application ID দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন যেভাবে
শিক্ষা ও চাকরি

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার উত্তরপত্র বিতরণ, নতুন নির্দেশনা বোর্ডের

Daily Morning Times ডেস্ক Published: November 22, 2026, 10:42 PM

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা পরিচালনার জন্য উত্তরপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণের তারিখ নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২৪, ২৫ ও ২৬ নভেম্বর জেলাভিত্তিক এসব সরঞ্জাম বিতরণ করা হবে। এ জন্য কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তাদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এইচএসসি ২০২৬ সালের সাপ্লিমেন্টারি পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্রের বরাদ্দ অনুযায়ী মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র, এমসিকিউসহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে এসব সরঞ্জাম সংগ্রহ করতে হবে।

জেলাভিত্তিক সরঞ্জাম বিতরণের সময়সূচি অনুযায়ী, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রগুলোকে ২৪ নভেম্বর সরঞ্জাম দেওয়া হবে। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর জেলার জন্য নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

অন্যদিকে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার কেন্দ্রগুলোকে ২৬ নভেম্বর সরঞ্জাম সংগ্রহ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তাঁর অনুমোদিত একজন শিক্ষক সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন। তবে ওই শিক্ষককে কেন্দ্র কমিটির সঙ্গে সংশ্লিষ্ট হতে হবে। কোনো অবস্থাতেই অফিস সহকারী বা অন্য কোনো ব্যক্তিকে এ দায়িত্ব দেওয়া যাবে না।

অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের ক্ষেত্রে সরঞ্জাম সংগ্রহের আবেদনপত্রে কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। জেলা পর্যায়ে এ দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক (ডিসি) বা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)। উপজেলা পর্যায়ে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

একইভাবে অনুমোদিত শিক্ষকের ক্ষেত্রে প্রাধিকারপত্রেও সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।

এ ছাড়া ঢাকা শহরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক চলাচল নিষিদ্ধ থাকায় সরঞ্জাম পরিবহনে বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে বলা হয়েছে। সরঞ্জাম গাড়িতে তোলার জন্য বোর্ড কর্তৃপক্ষ কোনো ব্যয় বহন করবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *