Monday, November 23, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারেরএইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবেবিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানাশিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধিলিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘএনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছেকিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

Daily Morning Times ডেস্ক Published: November 21, 2026, 8:16 PM

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। বিপুল পরিমাণ এই অর্থ গণনা করতে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা থেকে জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের দানবাক্সগুলো খোলা হয়। এরপর দানবাক্স থেকে পাওয়া অর্থ বস্তায় ভরে গণনার জন্য নেওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, এবার দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর দানবাক্স খোলা হয়েছে। এর আগে সর্বশেষ ২৭ জুন ২০২৬ তারিখে দানবাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৭৯৬ টাকা।

পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের দানবাক্সে নগদ টাকার পাশাপাশি স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এবারও বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও অন্যান্য সামগ্রী পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গণনা ও হিসাব-নিকাশ শেষ না হওয়া পর্যন্ত এবার মোট কত টাকা পাওয়া গেছে, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দানবাক্সে পাওয়া অর্থ ব্যাংকে জমা রাখা হয়। এ ছাড়া মসজিদের ওয়েবসাইটের মাধ্যমেও দেশ-বিদেশ থেকে অনলাইনে অনুদান দেওয়ার সুযোগ রয়েছে।

পাগলা মসজিদ দেশের অন্যতম আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিবার দানবাক্স খোলার পর বিপুল পরিমাণ অর্থ পাওয়া যাওয়ায় জাতীয় পর্যায়েও আলোচনায় আসে কিশোরগঞ্জের এই ঐতিহাসিক মসজিদ।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *