Friday, November 27, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআরফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহে নতুন নির্দেশনাএক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?জুমার দিনে কোন আমল করলে মিলবে বিশেষ সওয়াব?মার্কিন নিষেধাজ্ঞার ধাক্কা, চার দেশে সার্ভার পাঠানো বন্ধ করছে এনভিডিয়াহজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রীআজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
জাতীয়

ডিসেম্বর ঘিরে সারা দেশে চিরুনি অভিযান, মোতায়েন ১৬৮ প্লাটুন বিজিবি ও আনসার

Daily Morning Times ডেস্ক Published: November 27, 2026, 3:09 PM

আসন্ন ডিসেম্বর মাস ঘিরে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে সারা দেশে বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধপ্রবণ এলাকা, মেস, আবাসিক হোটেল এবং সন্দেহভাজনদের আস্তানায় চালানো হচ্ছে তল্লাশি। রাজধানীর প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় ১৬৮ প্লাটুন বিজিবি ও আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।

অভিযানে চিহ্নিত অপরাধী, নাশকতাকারী, অবৈধ অস্ত্রধারী ও পলাতক আসামিদের গ্রেপ্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ডিসেম্বরজুড়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় দিবস ও রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে মাঠপর্যায়ের পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

ঢাকার ১১টি প্রবেশদ্বার ও দেড় শতাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইওভারের প্রবেশমুখ, বিমানবন্দর, রেলস্টেশন ও নৌপথেও নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিয়মিত টহল চলছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতা-কর্মীসহ মোট ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানিয়েছেন, ডিসেম্বরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি, টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ সংগঠনের কেউ বড় ধরনের সহিংসতা ঘটাবে—এমন আশঙ্কা নেই। তবে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিজিবি সদর দপ্তর জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আনসার-ভিডিপি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *