Friday, November 27, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
জুমার ফরজ মাত্র ২ রাকাত, তাহলে সুন্নতসহ কত রাকাত পড়বেন?জুমার দিনে যে দোয়া পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়ইমরান খানের বোন আলিমার মামলার রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিতবিশ্বজুড়ে জন্মহার কমার ৫ কারণ, শুধু আধুনিক চিকিৎসায় মিলছে না সমাধানকুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: এসলামিইসরায়েলকে বিশ্বশান্তির হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা করল সোনালী ব্যাংক
আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: এসলামি

Daily Morning Times ডেস্ক Published: November 27, 2026, 1:01 PM

ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রগতি কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। তাঁর অভিযোগ, পারমাণবিক অস্ত্র কর্মসূচির অজুহাত তুলে ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বিরোধী পক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গিলান প্রদেশের রাশত শহরে একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসলামি জানান, কেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। উন্নত প্রযুক্তিতে ইরানের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এটি নির্মাণ করা হয়েছে।

এসলামি বলেন, উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার ও বৈজ্ঞানিক সক্ষমতা অর্জন একটি দেশের শক্তি ও কর্তৃত্ব বাড়ায়। ইরানের প্রতি বিরোধী পক্ষের আপত্তির অন্যতম কারণ হলো, তারা এসব সক্ষমতা ইরানি জনগণের হাতে পৌঁছাতে দিতে চায় না।

তিনি আরও বলেন, স্বাধীন দেশগুলোর উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ সীমিত করার দীর্ঘ ইতিহাস রয়েছে বিশ্বশক্তিগুলোর। এ প্রসঙ্গে ১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া বিভিন্ন আইন ও নীতির কথা উল্লেখ করেন তিনি।

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের চিঠি ও অবস্থানের প্রসঙ্গ টেনে এসলামি বলেন, দীর্ঘদিন ধরে ইরানকে এ প্রযুক্তির ব্যবহার থেকে বিরত রাখার চেষ্টা চলছে। অথচ পারমাণবিক প্রযুক্তি মানবজাতির গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অর্জন। আন্তর্জাতিক নিয়ম ও বিধিবিধান মেনে এর ব্যবহার নিশ্চিত করা উচিত।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, তথ্য-প্রমাণভিত্তিক যুক্তি দিতে না পারলে প্রতিপক্ষ বিভিন্ন অভিযোগ ও ঘটনা সামনে এনে দেশটির অগ্রগতি থামানোর চেষ্টা করে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়—এমন অভিযোগও সেই প্রচারণার অংশ বলে দাবি করেন তিনি।

এসলামির ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পক্ষের প্রকাশিত তথ্য-নথি থেকে এসব প্রচারণার উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। তাঁর দাবি, ইরানের বৈজ্ঞানিক অগ্রযাত্রা জ্ঞান, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর ভিত্তি করে এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, পারমাণবিক প্রযুক্তি বৈজ্ঞানিক সক্ষমতা ও জাতীয় সম্পদ সৃষ্টির প্রতীক। গবেষণার ফলাফল দ্রুত পণ্য ও সেবায় রূপান্তর করা ইরানের পরমাণু শক্তি সংস্থার অন্যতম লক্ষ্য।

কৃষিতে বিকিরণ প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে এসলামি বলেন, দেশের কৃষিপণ্যের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমাতে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি। এতে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য রপ্তানির সুযোগও তৈরি হবে।

সূত্র: মেহের।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *