Wednesday, November 25, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
ইউপি নির্বাচন নিয়ে সংলাপের তারিখ ঘোষণা, আমন্ত্রণ পেল ৫৫ দলবিশ্ব পাসপোর্ট তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান কতফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে?সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহজীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির একটি ইউনিট, বাড়বে কি লোডশেডিং?স্বর্ণের দামে ফের বড় পতনডাউনলোড স্পিড বেশি কিন্তু আপলোড কম কেন? সমাধান জানুন
জাতীয়

ইউপি নির্বাচন নিয়ে সংলাপের তারিখ ঘোষণা, আমন্ত্রণ পেল ৫৫ দল

Daily Morning Times ডেস্ক Published: November 26, 2026, 2:28 AM

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে দেশের ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে পৃথক বৈঠকও করবে কমিশন।

এর আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করার কথা জানিয়েছিল ইসি। জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ এলাকায় তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করবেন। গত ১২ অক্টোবর কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি নির্বাচনের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, এবার পাঁচ ধাপে নির্দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট আগামী বছরের ২১ জানুয়ারি। পরবর্তী ধাপগুলোর ভোট হবে ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

ইউপি নির্বাচন শেষ হলে স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেবে ইসি। এদিকে দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। গত ৩১ আগস্ট ঘোষিত ভোটার তালিকার তুলনায় এ সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন। হালনাগাদ এ ভোটার তালিকা অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *