Tuesday, November 24, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
পুরনো সিমে কি 5G ইন্টারনেট চালানো সম্ভব? নতুন সিম লাগবে কি না জেনে নিনবৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাওমাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবাচীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাওবাজার থেকে বিদায় টিভিএস জুপিটার স্পেশাল এডিশন, কেন বন্ধ হলো?দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমান, উত্তেজনার মধ্যে নতুন ঘটনাএকই খরচে আরও দ্রুত ইন্টারনেট: বিটিসিএলের নতুন অফার ঘোষণাএল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে ঝুঁকি, খরা-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা
শিক্ষা ও চাকরি

বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের

Daily Morning Times ডেস্ক Published: November 25, 2026, 12:42 AM

এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষা বিসিএসের মানের কাছাকাছি নেওয়ার পরিকল্পনা করছে সরকার। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এ জন্য এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার মান বিসিএসের কাছাকাছি নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।

শিক্ষকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই পেশায় সবচেয়ে বড় অর্জন অর্থ কিংবা পদমর্যাদা নয়, বরং সামাজিক মর্যাদা ও মানুষের সম্মান। শিক্ষকদের আগের চাকরির পদমর্যাদা ও বেতনের সঙ্গে শিক্ষকতাকে তুলনা না করার পরামর্শও দেন তিনি।

শিক্ষামন্ত্রীর মতে, একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। কতজন শিক্ষার্থীকে সঠিকভাবে পড়িয়ে যোগ্য মানুষ হিসেবে তৈরি করা গেল, সেটিই শিক্ষকের প্রধান অর্জন। পাশাপাশি শিক্ষকতা করতে গিয়ে নিজে কতটা শিখলেন এবং নিজের জ্ঞান কতটা বাড়াতে পারলেন, সেটিও গুরুত্বপূর্ণ।

শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে ড. মিলন বলেন, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে সরকার কাজ করছে। বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশিক্ষণ শুধু গতানুগতিক বা রুটিননির্ভর হলে চলবে না। এতে নতুন ধারণা, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক শিক্ষকই একজন শিক্ষার্থী। শিক্ষককে নিয়মিত শিখতে হবে এবং নিজের জ্ঞান বাড়াতে হবে। শেখা ও শেখানোর প্রক্রিয়া একই সঙ্গে চলতে হবে।

প্রশিক্ষণ থেকে কী শিখেছেন, কী শিখতে পারেননি এবং কী শেখার প্রত্যাশা ছিল, তা লিখিতভাবে জানানোর আহ্বান জানান মন্ত্রী। শিক্ষকদের মতামত ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *