Tuesday, November 24, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
এনআইডি নিয়ে দালালের কাছে নয়, সরাসরি যোগাযোগ করুন এই সরকারি নম্বরেসৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশঅনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়িঘরে বসেই এনআইডি কার্ড ডাউনলোড করুন, নতুন ভোটারদের জন্যপ্রিপেইড মিটারের সব কোড একসঙ্গে, কোন কোডে কী তথ্য পাবেন?ঢাকার বাস ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারেররবির Cirkle ব্র্যান্ড নিয়ে বিটিআরসির নোটিশ, বন্ধ করতে হবে কি নতুন সেবা?দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী, মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ
জাতীয়

ঢাকার বাস ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

Daily Morning Times ডেস্ক Published: November 24, 2026, 9:56 PM

রাজধানী ঢাকার গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। পরে বেসরকারি বাস মালিকদেরও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের’ আওতায় গণপরিবহণ সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে ধাপে ধাপে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালু করা হবে। এসব বাস হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। গণপরিবহণ ব্যবস্থাকে গতানুগতিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে এতে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনায় বাস পরিচালনার প্রচলিত রুট পারমিট পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বলা হয়েছে। নতুন ব্যবস্থায় ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।

এ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলো ‘গ্রস-কস্ট’ মডেল। এতে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ। পরে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।

সংশ্লিষ্টদের মতে, এ মডেল চালু হলে যাত্রী তোলার জন্য বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা কমবে। পাশাপাশি বাস পরিচালনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, সেবার মান উন্নয়ন এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। সূত্র: যুগান্তর

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *