Monday, November 23, 2026 Facebook RSS
Daily Morning Times “Where News Meets Clarity”
Latest
পেট্রাপোল সীমান্তে আ.লীগের শীর্ষ ৪ নেতার রুদ্ধদ্বার বৈঠকহজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারেরএইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবেবিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানাশিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধিলিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘএনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছে
জাতীয়

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়

Daily Morning Times ডেস্ক Published: November 23, 2026, 10:30 PM

২০২৭ সালের হজে যেতে আগ্রহী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে সংশ্লিষ্ট যাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

Related stories

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *